কাশ্মীর ভ্রমন তৎসহ বৈষ্ণ দেবী দর্শন।
13 Nts / 14 Days
| Adult | 0 | × | 0 | 0 |
|---|---|---|---|---|
| Extra Adult | 0 | × | 0 | 0 |
| Child | 0 | × | 0 | 0 |
| GST @ 5% | 0 | |||
| Grand Total | ₹0.00 | |||
Tour Highlights
হাওড়া বা কলকাতা থেকে জম্মু টাওয়াই এক্সপ্রেস (ট্রেন নং-১৩১৫১) বা হিমগিরি এক্সপ্রেস (ট্রেন নং-১২৩১১) ট্রেনে জম্মুর উদেশ্যে রওনা।
আজকে আমরা সারাদিন ও সারারাত ট্রেনেই কাটাবো ।
দুপুরে / বিকালে ট্রেন থেকে নেমে চলে যাবো জম্মুর হোটেলে। হোটেল চেক ইন করে রাতের খাওয়ার পর্ব সেরে নেব । আজকের রাতটা আমরা জম্মুর হোটেলে কাটাব ।
আজকে সকালে জম্মুর হোটেলে ব্রেকফাস্ট সেরে নিয়ে সোজা চলে যাব পাহেলগাওঁ । পথিমধ্যে দেখে নেবো পটনীটপের কিছু দর্শনীয় স্থান, ব্যাট ফ্যাক্টরি, কেশর বাগান, অ্যাপেল বাগান ইত্যাদি । পাহেলগাওঁ হোটেলে পৌছে হোটেল চেক ইন করে দুপুরের মধ্যান্নভোজ সেরে নেব । বিকেলে পায়ে হেটে মিনি সুইজারল্যান্ড দেখে নেব (ঘোড়ায় আরোহন সম্পূর্ণ নিজস্ব খরচ)। সন্ধ্যায় হোটেলে ফিরে রাতের খাওয়ার পর্ব সেরে নেব । আজকের রাতটা আমরা পাহেলগাওঁ হোটেলে কাটাবো ।
সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনবারি হাফ ডে সাইট সীন করার জন্য। দুপুরের মধ্যান্ন-ভোজ সেরে নিয়ে পায়ে হেটে আথবা ঘোড়ায় করে (ঘোড়ায় আরোহন সম্পূর্ণ নিজস্ব খরচ) ঘুরে আসতে পারেন মিনি সুইজারল্যান্ড, বৈশরণ ভ্যালী, ও কাশ্মীর ভ্যালি থেকে তবে সেটি সম্পূর্ণ নিজ দায়িত্যে । সন্ধ্যায় হোটেলে ফিরে এসে রাতের খাওয়ার পর্ব সেরে নেব। আজকের রাতটাও আমরা পাহেলগাওঁ এর হোটেলেই থাকবো।
আজকের সকালে পাহেলগাওঁ এর হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব শ্রীনগরের উদ্দেশ্যে। আজকে আমরা কাশ্মীরের একটি অফবিট জায়গা দুধপাথরি দেখে নেব । পথিমধ্যে দুপুরের মধ্যান্নভোজ (প্যাক লাঞ্চ) সেরে নেব। সন্ধ্যায় আমরা শ্রীনগর পৌছে হোটেলে চেক ইন করে নেব । রাতে হোটেলে খাওয়ার পর্ব সেরে নেব । আজকের রাতটা আমরা শ্রীনগর হোটেলে থাকবো ।
আজকে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব শোনমার্গের উদ্দেশ্যে। দুপুরে হোটেলে ফিরে এসে মধ্যান্নভোজ সেরে নেব। বিকালে শ্রীনগর হোটেলের আসে পাশে সময় কাটিয়ে রাতের খাওয়ার পর্ব সেরে নেব । আজকের রাতটা আমরা শ্রীনগর হোটেলে থাকবো।
আজকে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পরব গুলমার্গের উদ্দেশ্যে। দেখে নেবো পৃথিবীর সব থেকে উচ্চতম গল্ফ গ্রাউন্ড। আজকের দুপুরের মধ্যান্নভোজটা এখানেই সেরে নেব প্যাকড লাঞ্চ দিয়ে । সারাদিন ওখানে বরফের সাথে আনন্দ করে ফিরে আসবো শ্রীনগরে। সন্ধ্যায় শ্রীনগর মার্কেট থেকে কেনা কাটা পর্ব সেরে নিতে পারেন। রাতে হোটেলে খাওয়ার পর্ব সেরে, শ্রীনগরে হোটেলে রাত্রিবাস করব।
আজকে সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পরব টিউলিপ গার্ডেন, শঙ্করাচার্য টেম্পল, মুঘল গার্ডেন, হযরতবল মসজিদ, ইত্যাদি দেখতে। বিকালে আমরা ডাললেকে ১ ঘণ্টা ধরে সিকারা নৌকায় চড়ে লেকে ঘুরে বেড়াব। আজকে কিন্তু আমরা শ্রীনগর ডাললেকে হাউসবোটে রাত্রিবাস করব।
আজকে সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো কাটরার উদ্দেশ্যে। দুপুরে কাটরার হোটেলে পৌছে হোটেল চেক ইন করে দুপুরের মধ্যান্নভোজ সেরে নেব। সন্ধায় আমরা প্যাকড ডিনার নিয়ে বেরিয়ে পড়ব বৈষ্ণ দেবী দর্শন করতে। জয় মাতাজি, জয় মাতাজি করতে করতে আমরা রাতে বৈষ্ণদেবী মন্দিরে পৌছে পুজোপাঠ করে নেব।
আজকে সকালে বৈষ্ণদেবীর মন্দির থেকে কাটরার জন্য রওনা দেব। দুপুরে আমরা কাটরার হোটেলে পৌছে দুপুরের মধ্যান্নভোজ সেরে নিয়ে সারাদিন বিশ্রাম নেব। সন্ধ্যায় চাইলে আপনি কাটরার লোকাল মার্কেট ঘুরে আসতে পারেন। রাতে কাটরার হোটেলে খাওয়ার পর্ব সেরে, রাত্রিবাস করব।
ব্রেকফাস্ট সেরে নিয়ে আজ সকালটা ঘুরে দেখে নিতে পারেন কাটরার স্থানীয় শহরটাকে। দুপুরে খাওয়া সেরে আমরা বেরিয়ে পড়বো ট্রেন ধরার জন্য। সমস্ত আনন্দের স্মৃতি গুলো মনে নিয়ে এবার বাড়ি ফেরার পালা ।
আমরা সারাদিন ট্রেন ই থাকবো । টূর এর স্মৃতিগুলো রোমন্থন করতে করতে সারাদিন কাটবে গল্প,গুজব, আড্ডায় সবার সাথে ।
আমরা কোলকাতা পৌঁছে যাবো । সবাই সবাইকে বিদায় জানিয়ে যে যার গন্তব্যস্থানে ফিরে যাব ।
Package Inclusions
Package Exclusions
Booking Policy
kjhdhas
Cancellation Policy
sdfahfuidf
Terms & Conditions
খাওয়ার মেনু :
সকালের ব্রেকফাস্ট : পুরী ও সবজি, ডিম সেদ্ধ , চা // হাত রুটি ও সবজি, ডিম সেদ্ধ , চা // আলু পরাঠা, ডিমের অমলেট , চা // প্যাকড ব্রেকফাস্ট (ব্রেড বাটার স্যান্ডউইচ , ফ্রূইট জুস, ডিম সেদ্ধ ও কলা) ।
দুপুরের মধ্যান্নভোজ : সালাড, ভাত, (আলুভাজা বা পটল ভাজা বা বেগুন ভাজা), ডাল , মিক্সড ভেজ সবজি, মাছ / ডিম / মুরগি মাংস , ঝোল, স্পেশাল সবজি, চাটনি, পাপড়। প্যাকড লাঞ্চ (ফ্রায়েড রাইস, চিলি চিকেন বা ডিমের কারি, কোল্ড ড্রিংক্স) ।
সন্ধায় জলখাবার : চা, ভেজ পকোড়া // ব্রেড পকোড়া // মুড়ি ও আলু চপ // চিকেন পকোড়া ।
রাতের খাবার : সালাড, ভাত বা হাতরুটি, (আলুভাজা বা পটল ভাজা বা বেগুন ভাজা), ডাল , মিক্সড ভেজ সবজি, মাছ / ডিম / মুরগি মাংস ।